ঢাকার বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর শোরুমে ঢুকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিকে নিষিদ্ধ দাবি করে একদল ব্যক্তি হামলা চালিয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মীদের হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় দোকানের শাটার নামিয়ে দুই বিক্রয়কর্মীকে বেশ কিছুক্ষণ হয়রানি করা হয় এবং পরে তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইউপিএল।
ঘটনার পর ইউপিএল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সরকার বা আদালত—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি।
প্রকাশনা সংস্থাটির ভাষ্য, ‘কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সবাইকে অবগত করতে হয়। এই বইয়ের ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপের তথ্য আমাদের জানা নেই।’
ইউপিএল জোর দিয়ে বলেছে, সরকার বা আদালত ভবিষ্যতে কোনো আইনি সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে বর্তমান পরিস্থিতিতে বইটি তাদের তালিকা থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাসের পরিক্রমায় ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুধাবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য ও ঐতিহাসিক দলিল।
ঘটনাটিকে জাতি ও জ্ঞানচর্চার জন্য ‘লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে ইউপিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটি ঐতিহাসিকভাবে সব সরকারের আমলেই রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন চাপের মুখোমুখি হয়েছে।
ইউপিএল তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, কোনো বই যদি ফৌজদারি অপরাধের উসকানি না দেয়, তবে তার প্রকাশনা বা বিপণনে বাধা দেওয়া জ্ঞানচর্চা ও দেশের সার্বিক সাংস্কৃতিক বিকাশের জন্য চরম ক্ষতিকর।
আইনসম্মত নয় এমন চাপ ও প্রকাশনা শিল্পে ‘গুন্ডামির পরিবেশ’ তৈরি হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে ইউপিএল বলেছে, ‘এ ধরনের অবৈধ তৎপরতা রাষ্ট্র ও সমাজের স্বার্থেই কঠোর হস্তে দমন করা উচিত।’
দেশের লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের দায়িত্বশীল মহলকে স্বাধীন একাডেমিক প্রকাশনার অধিকার রক্ষায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ৪১ বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এই প্রকাশনা সংস্থাটি।

কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
২০ মিনিট আগে
আবিদ হাছান অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং তাঁর ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমির প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়।
৩৮ মিনিট আগে
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে...
১ ঘণ্টা আগে