
ভোলার মনপুরায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (৪ মে) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সোহাগ বদ্দার জানান, মনপুরায় চলমান নতুন বাঁধ নির্মাণকাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে। নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোনো প্রকার ক্ষতিপূরণ না দেওয়াসহ নানা ধরনের স্বেচ্ছাচারিতা করে আসছে।
এর প্রতিবাদে মনপুরাবাসী একাধিকবার মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু এতে কোনো ফল পাওয়া যায়নি। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে একপর্যায়ে গত ১৯ মার্চ সাবেক ছাত্রদল নেতা রাশেদ ঠিকাদারের শ্রমিকের হামলায় নিহত হন।
কিন্তু রাশেদ হত্যা মামলায়ও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবি জানান।

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর রোববার বেলা সাড়ে ৩টায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ঘটনায় দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে।
১৬ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র তথ্য দিয়েছে, আর সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মেঘনা নদীর তীরে আয়োজিত এ নিলামে নৌকাগুলো ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।
২৫ মিনিট আগে