নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে। দু-চারজন লোকের জন্য যাতে বাজে কোনো ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি বলেন, কোনো ঘটনা ঘটলে গুজব রোধে তাৎক্ষণিক সঠিক তথ্য গণমাধ্যমকে জানানোর জন্যও নির্দেশনা দেন।
সানাউল্লাহ বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে সব দলের সব প্রার্থীর জন্য সমান সুযোগ দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় ভোটের দিন ভোটকেন্দ্রে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের ভোটদানের ক্ষেত্রে আনসার ভিডিপি সদস্যসহ নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও কোস্ট গার্ডের জোনাল কমান্ডারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
৪ মিনিট আগে
তালিকায় নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে। তবে তালিকায় থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা নিজেরা এ অর্থ নেননি কিংবা তাঁদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেট পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দরের গেটে কর্মরত এক নিরাপত্তাকর্মীর প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
ঢাকা মহানগর অঞ্চলে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ছয় মাসের মধ্যে সমীক্ষা শেষ করে সম্ভাব্য রুটগুলোর মধ্যে দুটি অগ্রাধিকারযোগ্য মনোরেল করিডর চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে