
ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ইফতার শেষে নামাজ আদায় করে নিজ কক্ষে যান সাইফুল ইসলাম। পরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নেন। এর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ বলেন, হাসপাতালে আনার পর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তবে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আব্দুল মজিদ পেদার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী নাছিমা, ছেলে জাহিদুল, মেয়ে লামিয়াসহ তাঁর অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
জানা গেছে, ১৯৯৪ সালে উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাইফুল ইসলাম।

পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন ধরিয়ে দিলেন স্বামী। দুই দিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। গত সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার...
১৬ মিনিট আগে
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। হরতালের প্রভাবে উপজেলার নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
১৯ মিনিট আগে
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।
৪০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হন। পরে সন্তানের জন্মের পরও বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মামলা হওয়ার দুই মাসের...
১ ঘণ্টা আগে