
ভোলায় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নূরে আলমকে স্মরণ করলেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার ছিল নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
আজ দুপুরে ভোলা পাসপোর্ট অফিস-সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের পাশে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতের আয়োজন করেন ভোলা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এ সময় ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল; ভোলা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বিল্লাল হোসেন; জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল; সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে নেতারা বলেন, নূরে আলম দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁরা অভিযোগ করেন, ২০২২ সালে পুলিশের গুলিতে নূরে আলম নিহত হওয়ার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ আগস্ট জ্বালানি, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নূরে আলম গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নূরে আলমের পরিবারে স্ত্রী ও আট বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক অশান্তি, তুচ্ছ কারণে ঝগড়াঝাঁটির কারণে রাগে-ক্ষোভে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করি। শাশুড়ি মেয়ের পক্ষ নিয়ে বাধা দিতে এলে তাকেও উপর্যুপরি ছুরি মারি’—রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে শাশুড়ি ফিরোজা বেগম (৩৫) ও স্ত্রী ফারজানা আক্তার রাত্রিকে (২১) খুনের বর্ণনা দিতে...
১০ মিনিট আগে
জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সোমবার দুপুরে বিরিশিরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচির পালন করেন তাঁরা।
১৫ মিনিট আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। সমাবেশ শেষে তারা এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে বলা হয়, গ্রামীণফোনের কর্মীদের ১৬ বছর ধরে আটকে থাকা ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ নিষ্পত্তি হলে সরকারের ন্যূনতম ১৩ হাজার...
২১ মিনিট আগে