
জুলাই গণ-অভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচির পালন করেন তাঁরা। এতে রুদ্র সেনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অনেকের হাতে রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে প্রধান দুটি দাবি জানান অংশ নেওয়া শিক্ষার্থীরা। তাঁরা জানান, রুদ্র সেনের স্মরণে ক্যাম্পাসে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি ও ৫ তারিখের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। শহীদ রুদ্র সেন লেকে সুস্পষ্ট ও নান্দনিক নামফলক স্থাপন করতে হবে, যেন নামটি দৃশ্যমান হয়। একই সঙ্গে লেক সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং লেকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ সব কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (পদ স্থগিত) জহিরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শাবিপ্রবির একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করতে হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক। রুদ্র সেন শুধু একজন শহীদ নন, তিনি শাবিপ্রবির শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক শাকিল মাহমুদ বলেন, ‘যাঁরা স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে কেউ এমন আন্দোলনে এগিয়ে আসতে উৎসাহিত হবে না। রুদ্র পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের কষ্ট ও আক্ষেপের কথা শুনেছি। তাঁর মা, বাবা, বোনও চায় ক্যাম্পাসে তাঁর স্মৃতি ধরে রাখার জন্য দ্রুত শহীদ রুদ্র সেনের নামে স্থায়ী স্মৃতিফলক স্থাপন ও তাঁর প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক।’
অবস্থান কর্মসূচি শেষে উপাচার্য অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম বরাবর দুই দফা লিখিত দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, শহীদ রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলার মুখে পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকায় একটি খালে পড়ে মৃত্যুবরণ করেন রুদ্র।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
২১ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে