
ভোলার বোরহানউদ্দিনে নারীদের জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকার নেওয়ার পর অর্ধশত স্কুলশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বোরহানগঞ্জ বাজারের পাশে বোরহানগঞ্জ জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আজ সকালে ওই স্কুলের ১৬২ জন ছাত্রীকে বিনা মূল্যে এইচপিভি টিকা দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর শিক্ষক ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কারও হাত-পা জ্বালাপোড়া, কারও বমি, কারও মাথাব্যথা করে, কেউ মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, ‘শিশুরা মূলত মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছে। এটি তেমন গুরুতর কোনো রোগ না। আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ওই স্কুলে যাই এবং টিকা বন্ধ করে দিই। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আশা করি, সবাই সুস্থ হয়ে যাবে।’ এ সময় তিনি সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
এ ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘটনাটি তদন্তের পর তাদের অসুস্থ হয়ে পড়ার কারণ নিশ্চিত হওয়া যাবে। এখানে এমন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়েছে, যাকে টিকা দেওয়া হয়নি। সুতরাং এ জন্য আমরা বলছি, এটি মাস সাইকোলজিক্যাল ইলনেস রোগ। তাতে ভয়ের কোনো কারণ নেই। আমরা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রেখেছি। ইতিমধ্যে অনেকে বাড়ি ফিরে গেছে। টিকাদান কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।’

পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
৩৮ মিনিট আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে