
ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতা মাওলানা আব্বাস উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক। একই সঙ্গে জেলা দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মো. সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণের সর্বস্তরের দায়িত্বশীল জনশক্তি শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলন-সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর ঘটনায় গত রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সোমবার রাতে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আজকের পত্রিকাকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কার হওয়া মাওলানা আব্বাস উদ্দিনের দাবি ভিডিও কলে থাকা ওই নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। ভিডিওটি যে মোবাইলে ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত সেই ভিডিওটিকে পুঁজি করে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তিনি দুঃখপ্রকাশ করেন।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত প্রথম প্রকল্প হিসেবে রূপপুরে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।
৩৯ মিনিট আগে
মার্কেটের ছাতা, প্রসাধনী, আতর ও আতরের বোতলসহ বিভিন্ন পণ্যে গুদামগুলো পরিপূর্ণ ছিল। এসব পণ্যের নিচে তাপ ও ধোঁয়া থাকায় সেগুলো সরিয়ে পানি দিতে হচ্ছে। মালামাল সরানো না হলে আবার আগুন জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মো. মনির উদ্দিন মালিথার ছেলে।
১ ঘণ্টা আগে
স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে