ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক সাতজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (২২), মো. মেহেদি হাসান (২২), মো. নূরে আলম (১৮), মো. নূর আলম (১৮), আব্দুল বাসেত (৪৫), মো. নূমান (১৮) ও মো. জসিম হাওলাদার (৪৫)। তাঁদের মধ্যে মেহেদি হাসানের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। অন্যদের বাড়ি ভোলার বিভিন্ন উপজেলায়।
পরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সাতজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের জিম্মায় দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন বলেন, বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে আটক বালুশ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, নদীর তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজের বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছিলেন তিনি। এখন সেই চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করছেন। তবে সেটা ব্যক্তি পর্যায়ে নয়, পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বিদ্যুৎ বিক্রি করছেন তিনি।
১১ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রায় দেড় শতাধিক গ্রাহকের কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ...
৪৪ মিনিট আগে
প্রথমে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশন পাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে আরও মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা বলে প্রতারকেরা।
১ ঘণ্টা আগে