ভোলার লালমোহনে মো. নয়ন (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নয়ন লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মানিক (১৮) নামের একজনকে আটক করেছে। আটক মানিক উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
খবরের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজছাত্র নয়নকে হত্যা করা হয়েছে এটা সত্য। তবে আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্র নয়নের লাশের সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, এই ঘটনায় মানিক নামের একজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেও জানান ওসি।

সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসান আকাশ (১৫) হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর তা অপসারণ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পে অভিযোগের পর নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনায় নির্মাণকাজের মান, সরকারি তদারকি
১ ঘণ্টা আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
১ ঘণ্টা আগে