ভোলার সদর উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে ডোপ টেস্টে তাঁদের শরীরে অ্যামফিটামিনের (মাদকদ্রব্য) উপস্থিতি শনাক্ত হয়।
আজ শুক্রবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) এবং কাছিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। এর মধ্যে গ্রেপ্তার সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ডিবির একটি দল ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সোহেল ও সাদ্দামকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে দুজনের শরীরেই মাদকের উপস্থিতি (অ্যামফিটামিন ডিটেকটেড) ধরা পড়ে।
চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।
এ বিষয়ে ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এদিকে গ্রেপ্তার এফজাল হোসেন সোহেলের ইয়াবা সেবনের বেশ কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবারের সঙ্গে জড়িত।

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হাছিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ মিনিট আগে
গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিলেন। এ সময় এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আটক তিনজনকে...
৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পালকি ও হানিফ পরিবহনের দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ শুক্রবার বিকেলে পাঁচ্চরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
অবৈধ নোটিশ প্রত্যাহার করে বরিশাল নগরের ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে থেকে নথুল্লাবাদ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে