
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পালকি পরিবহনের একটি বাস। পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় বাসটির চাকা বিকল হয়ে গেলে সেটি সড়কের পাশে থামানো হয়। এ সময় বরিশাল থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে পালকি পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে পালকি পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চাকা পাংচার হয়ে গেলে পালকি পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে থামিয়ে রাখা হয়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। ওই সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে একপর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে মালিক কোস্ট গার্ড পশ্চিম...
৪ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে জমি ও গরুর বর্জ্য সরানো নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস নিহত হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় ঘটনা ঘটে। পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৪৩ মিনিট আগে