
রাজধানীর হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে টহলরত আনসার সদস্যরা। পরে তাঁদের হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিল-মহানগর এলাকার ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কামরুল (২১), মো. আসিক (১৮) ও মো. শামীম (১৯)। তাঁদের সবার বাড়ি হাতিরঝিলের মধুবাগ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জানান, গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিলেন। এ সময় এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আটক তিনজনকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সময় এপিসি শেখ রাসেল, আনসার সদস্য মো. মিজানুর রহমান ও মো. মাইমুন ইসলাম দায়িত্বে ছিলেন বলে জানান এ আনসার কর্মকর্তা।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। ওই সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে একপর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে মালিক কোস্ট গার্ড পশ্চিম...
৩ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে জমি ও গরুর বর্জ্য সরানো নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস নিহত হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় ঘটনা ঘটে। পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৪২ মিনিট আগে