
ভোলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় স্বামী মো. বশিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. হাবিবুর রহমান বাচ্চু খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত মো. বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি বশির তাঁর স্ত্রী বিলকিসকে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বসতঘরে হত্যা করেন। হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহে আগুন দেন। এতে বিলকিসের মুখ, গলা, ঘাড়, বুক, পাঁজরসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
এ ছাড়া স্বামী বশির তাঁর স্ত্রী বিলকিসের মৃত্যু নিশ্চিত করার পর দুই সন্তান খাদিজা খাতুন ও মো. ইমরানকে বাড়িতে ফেলে পালিয়ে গিয়ে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। এরপর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় বিধায় আসামিকে আদালত মৃত্যুদণ্ড দেন।
ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. হাবিবুর রহমান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে এ মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। তিনি জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অবিলম্বে ফাঁসির আদেশ কার্যকরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশ পরিদর্শক শেখ মো. নাসীর উদ্দীন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বশিরকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
৫ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
৩৪ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৪১ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
৪১ মিনিট আগে