
ভোলার মনপুরায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
দলের নেতা–কর্মী ও সমর্থকেরা ভিজিএফের কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াত ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের ওই ইউনিয়নের বাসিন্দা মো. নোমান, মো. মহিউদ্দিন, মো. মহিন, মো. রাশেদ, মো. আব্বাস, মো. কাউসারসহ মোট ৯ জন মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বিএনপির আহত ব্যক্তিরা হলেন মো. মামুল, মো. এরশাদ, মো. আব্বাস, মো. সহিজল ও মো. মিল্লাদ।
জানতে চাইলে জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও করা হয়। কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আসলে নোমান, মোশাররফ, সামছু, ফিরোজসহ বিএনপি নেতা–কর্মীরা তখন বাধা দিলে মারামারি হয়।’
মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মোশারফ দালাল বলেন, ‘আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দীন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া আপাতত বন্ধ রয়েছে।’
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির আজকের পত্রিকাকে বলেন, আজ মনপুরায় ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় সমর্থকদের কার্ড না পাওয়া নিয়ে চরমোনাই পীর ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা এক হয়ে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।
বিষয়টি নিয়ে আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান ওসি।

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর রোববার বেলা সাড়ে ৩টায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ঘটনায় দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে।
১৫ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র তথ্য দিয়েছে, আর সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মেঘনা নদীর তীরে আয়োজিত এ নিলামে নৌকাগুলো ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।
২৪ মিনিট আগে