ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চরখলীফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের হজু পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাতে তাদের মরদেহ পাওয়া যায়।
মৃত শিশুরা হলো—ওই গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেনের মেয়ে জোবায়দা (৪)। সম্পর্কে তাঁরা খালাতো বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে দুই খালাতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে নামে। এদিকে পরিবারের সদস্যরা তাদের কোথাও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করে। পরে তারা রাত ১০টার দিকে জোবায়দাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। অনেক খুঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে ফাতেমাকেও পুকুরের গভীর থেকে উদ্ধার করা হয়। পরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১৫ মিনিট আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১৯ মিনিট আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
৪৪ মিনিট আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে