
ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় নাফিসা তাবাসসুম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল ব্যাপারীর মেয়ে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ বাসচালকের সহকারী তৈয়ব আলীকে (৫০) ওই দিন রাতেই আটক করে আজ রোববার সকালে ভোলার আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল সোয়া ৫টার দিকে শিশু নাফিসা কামাল উদ্দিনের বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাওয়া মিথিলা পরিবহনের (মোমেন শাহী-৩৭৫-M) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরে গতকাল গভীর রাতে লালমোহন ও চরফ্যাশন থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুর্ঘটনায় বাসটি জব্দ এবং বাসের সহকারী মো. তৈয়ব আলীকে আটক করে। তৈয়ব আলী চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শরিফপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় আজ সকালে সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক বাসচালকের সহকারীকে সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাসচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে