
খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সদস্য মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রবিউলের দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার রবিউল খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার আসামিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
র্যাব জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি ও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মাননীয় পুলিশ কমিশনার/পুলিশ সুপার মহোদয় মিছিল করেছি, কাউকে হত্যা করি নাই। রাষ্ট্রের কোন ক্ষতিও করি নাই। পুলিশ যদি ডিস্টার্ব করেন আমার নেতাকর্মীদের, তাহলে আপনাদেরকেও চাপে ফেলার কৌশল আমি জানি। আর আমার সম্পর্কে ধারণা আছে তো ইনশাআল্লাহ। আমি যা বলি...
২৬ মিনিট আগে
গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে