ভোলার বোরহানউদ্দিনে মন্দিরের ভক্ত ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিনা মূল্যে বিতরণের চাল মিলল মুদি দোকানে। গতকাল বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ বাজারের একটি দোকান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এমরান জাহিদ খান ওই দোকানে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমরান জাহিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার কাচিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ভক্ত ও এতিম ছাত্রদের বিনা মূল্যে বিতরণের জন্য ভোলা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের বরাদ্দ করা মানবিক সহায়তার কর্মসূচির ২ টন চাল পাওয়া গেছে উপজেলার কুতুবা ইউনিয়নের রানিগঞ্জ বাজারের সাজাহান শিকদারের দোকানে।
এমরান জাহিদ খান জানান, সরকারি চাল যার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং যে কিনেছেন দুজনের বিরুদ্ধেই মামলা করা হবে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
দোকান মালিক শাজাহান সিকদার বলেন, ‘মন্দিরের এক ব্যক্তির কাছ থেকে দুই টন চাল কিনেছি। টন প্রতি দাম ৪০ হাজার টাকা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাজারটিতে জড়ো হতে থাকেন স্থানীয়রা। সরকারের বরাদ্দ করা মানবিক সহায়তার চাল বিক্রি করায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ও নিজেদের সরকারের লোক পরিচয় দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ভূমিহীন অসহায়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের এই চক্রের প্রতারণার শিকার হয়েছে একাধিক ভূমিহীন পরিবার। প্
১৮ মিনিট আগে
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১ ঘণ্টা আগে