
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক হাফিজ আশরাফুল হক। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অধ্যাপক হাফিজ আশরাফুল হক কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে থাকতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরাও তা মেনে নিয়েছেন এবং সমস্যার সমাধান হচ্ছে।
আজ সোমবার রাত সাড়ে ৯টায় ববি ক্যাম্পাসের তথ্যমতে, আন্দোলনকারীদের একটি টিম উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদের সঙ্গে বৈঠক করছেন। শিক্ষার্থীরা দাবি করছেন, কেবল পদত্যাগ নয় বরং অধ্যাপক হাফিজ আশরাফুলের অপসারণ চান তাঁরা।
এর আগে রোববার সকাল থেকে হঠাৎ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণের দাবিতে বিক্ষোভ করেন ওই বিভাগের একদল শিক্ষার্থী। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সোমবার দুপুর থেকে অনশনে বসেন ববির শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ, সেশনজটসহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তাঁদের।
পদত্যাগের বিষয় জানতে অধ্যাপক হাফিজ আশরাফুলকে সোমবার রাতে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তবে এর আগে তিনি বলেছিলেন, উন্নয়ন কার্যক্রমের পিডি হওয়ায় একটি পক্ষের স্বার্থে আঘাত লেগেছে। তাঁদের ইন্ধনে এই আন্দোলন ঘটানো হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
১৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে