বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেন হারুন সরদার (৫৫)। এর পর গ্রেপ্তার এড়াতে কৌশল অবলম্বন করেন তিনি। এক মাস ধরে সঙ্গী হন তাবলিগ জামাতের। পরে বিষয়টি জানতে পারে পুলিশ। জানতে পেরে গত সোমবার দুপুরে তাবলিগ জামায়াতটির সঙ্গে পুলিশও ছদ্মবেশে যুক্ত হয়।
গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালীর একটি মসজিদ থেকে হারুন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান। অভিযুক্ত হারুন উপজেলার মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন দুপুরে হারুন সরদার তাঁর সহযোগীদের নিয়ে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সহোদর নজরুল সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে মুসল্লিরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় নজরুলের মৃত্যু হয়।
ওই ঘটনায় নজরুল সরদারের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ ৮ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছিলেন। হত্যাকাণ্ডের পর হারুন সরদার আত্মগোপনে ছিলেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ভাইকে হত্যার ঘটনায় হারুন সরদার গ্রেপ্তার হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে কৌশল অবলম্বন করতে হয়েছে।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৩ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে