
বরিশাল বিভাগের বিএনপির সব ইউনিটের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বাতিল করা হয়েছে। আজ সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বিভাগীয় দলনেতা আবদুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ নভেম্বর বরিশাল বিভাগের সব ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের বিএনপির সব ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার ও উপজেলা কমিটি বাতিল করা হলো। কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক নিয়মবহির্ভূত গঠিত বরিশাল বিভাগের অধীন সব ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশাল বিভাগের টিম লিডার আবদুল আউয়াল মিন্টু কাউন্সিল সফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই দল পুনর্গঠন করা হবে।

রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শী তোফাজ্জল মিয়াজী জানান, ছয় মাস ধরে এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। সন্দেহজনক আচরণের কারণে গ্রামবাসী ওত পেতে ছিল। বুধবার ভোরে তারা চক্রটিকে হাতেনাতে ধরার চেষ্টা করে, তবে তিতাস ও রাজিব নামে দুই সদস্যসহ চক্রের অন্যরা পালিয়ে যান।
১৭ মিনিট আগে
সাদেক ভূঁইয়া ও তাঁর ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিরোজ মিয়া, তাঁর ছেলে জোনাইদ ও তাঁদের লোকজন সাদেক ভূঁইয়ার ওপর চড়াও হয়। এ সময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে গুরুতর আহত হন সাদেক ভূঁইয়া।
২২ মিনিট আগে
মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে রাকিব নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে