
গ্রেপ্তারের এক দিন পরেই জামিন পেলেন ঝালকাঠির নলছিটির সেই বাবা কমল চন্দ্র অধিকারী। তাঁর মেধাবী সন্তান শান্ত অধিকারীকে হত্যাচেষ্টা মামলার আসামিকে পুলিশ এক সপ্তাহেও গ্রেপ্তার না করায় মানববন্ধন করেছিলেন তিনি।
গতকাল সোমবার বিকেলে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর পক্ষে অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান শুনানি শেষে কমল চন্দ্র অধিকারীর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উল্টো প্রতিপক্ষের মামলায় তাঁকেই গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ গ্রেপ্তারের পরপরই তাড়াহুড়ো করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
আহত শান্ত অধিকারীর মা কল্যাণী রানী অধিকারী বলেন, ‘আমার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। এ মামলায় আদালত থেকে তাঁর জামিন হয়েছে। অথচ পুলিশ এখনো আমার ছেলেকে হত্যাচেষ্টা মামলার আসামি সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা গরিব বিধায় আমাদের হয়রানির শিকার হতে হয়। ওদের টাকা আছে, তাই পুলিশ ধরে না।’
জানা যায়, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় একাধিকবার সালিশ-মীমাংসা হলেও সঞ্জয় মন্ডলের পরিবার তা মানছে না। উল্টো বিভিন্ন সময়ে কমল চন্দ্র অধিকারীকে গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মন্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মন্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করেন। মাকে বাঁচাতে গেলে ছেলে বরিশাল অমৃত লাল দে কলেজের মেধাবী শিক্ষার্থী শান্ত অধিকারীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতে শান্তর মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে শান্তর।
এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মন্ডলসহ দুজনের নামে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেপ্তার না করায় রোববার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে আসামি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবাকে প্রতিপক্ষের একটি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১ ঘণ্টা আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
৬ দিন আগে
রাজধানী ঢাকার অপরাধজগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ‘লড়াই’ আবারও প্রকাশ্যে এল হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে নাম শোনা যাচ্ছে অপর দুই শীর্ষ সন্ত্রাসীর।
১৩ দিন আগে
একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
২৩ দিন আগে