
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তানহান আহমেদ নীরবকে (২৫) আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কেডিসি কলোনি এলাকা থেকে তাঁকে আটক করে। নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. শিহাব উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল কেডিসি কলোনি এলাকায় অভিযান চালায়। সেখানে নীরবকে আটক করা হলে তিনি পুলিশ লাইনসের কনস্টেবল পরিচয় দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
১৪ মিনিট আগে
পরিদর্শন করা বাড়ির মধ্যে ২৮১টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। এগুলোর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫ দশমিক ২৩ শতাংশ, স্বতন্ত্র বা একক বাড়িতে ২৭ দশমিক ৭৬শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে...
১৪ মিনিট আগে
বগুড়ার কাহালুতে বাড়ির রান্নাঘরের পাশে জরাজীর্ণ বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রমিছা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জে বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জেলা যুবদল চার নেতাকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলার আগে ওকিল উদ্দিন ভূঁইয়া ও যুবদল নেতা মশিউর রহমান রনির মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল বলে জানা গেছে।
১৭ মিনিট আগে