
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে রয়েছে, তখন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন-রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে, সদরে গরু আনতে গিয়ে এবং নাচোলে বাড়ি ফেরার পথে এসব ঘটনা ঘটে। জেলা প্রশাসন নিহত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছে।
১১ মিনিট আগে
বরগুনার তালতলীতে বাহাদুর প্যাদাকে না পেয়ে তাঁর দুই গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ছত্তার হাওলাদারের নাম এসেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৪ মিনিট আগে
যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর...
১৮ মিনিট আগে
‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে। আমাদের ধারণা, এটি বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল। তবে তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি...
২২ মিনিট আগে