
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসে ছিলেন আতাহার। এ সময় তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে যান স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার। পরে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে চাঁদার দাবিতে তাঁকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ জন্মেছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির ওপর এমন হামলা খুবই দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরিকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাহার মাতুব্বর বলেন, ‘কয়েক মাস ধরে ওসমান হাওলাদার ও তাঁর সহযোগীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। বিভিন্ন সময় চাঁদার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। নিরুপায় হয়ে আমি এপ্রিল মাসে তাদের আড়াই লাখ টাকা দিয়েছি। কিন্তু এরপরও তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। আজ সকাল ৮টার দিকে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসেছিলাম। সেখান থেকে আমাকে ওসমান হাওলাদার ডেকে নিয়ে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে বাকি টাকা দিতে বলে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগরসহ পাঁচ-সাতজন আমাকে মারতে শুরু করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার বলেন, ‘আমি তার কাছে কোনো চাঁদা চাই নাই। সে এখন চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করতে চাইছে। আমার পরিবারের সম্মানহানি করতে চাইছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে