
করোনা সংক্রমণের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থী ও বোর্ডের কর্মচারীরা জানায়, বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানায়। তারা বলে, কোনো সিদ্ধান্ত ছাড়া শিক্ষা বোর্ড থেকে সরবে না তারা।
এ সময় বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা বলছে, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।
শিক্ষার্থীরা ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া এমসিকিউ ও সৃজনশীলে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা এবং ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
৮ ঘণ্টা আগে