
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে বরিশালের হিজলায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনা নদীর দুর্গাপুর চরে দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে হিজলা উপজেলা থেকে বিএনপি নেতা-কর্মীরা একটি লঞ্চে বরিশালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মেঘনা নদীর দুর্গাপুর চরে গিয়ে লঞ্চটি আটকে যায়। সময়মতো সমাবেশে পৌঁছাতে নেতা-কর্মীরা একটি ছোট ট্রলারে ওঠার চেষ্টা করেন। সেখানে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠেন। নদীতে তীব্র ঢেউ থাকায় ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
ঘটনাস্থলে উপস্থিত মো. খায়ের সরদার বলেন, ‘লঞ্চটি চরে আটকে যাওয়ার পর আমরা একটি ছোট ট্রলারে ওঠার চেষ্টা করি। নদীতে ব্যাপক ঢেউ ছিল। অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।’
হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, হরিনাথপুর লঞ্চঘাট থেকে নেতা-কর্মী নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা দেয়। পরে মেঘনা নদীর একটি ডুবোচরে লঞ্চটি আটকে যায়। কিছু কর্মী তাড়াহুড়ো করে ট্রলারে ওঠার সময় ডুবে গেলে অন্য ট্রলার দিয়ে উদ্ধার করা হয়। এ সময় কেউ আহত বা নিখোঁজ হয়নি।
হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রওনা দিয়েছিল। সেখানে পৌঁছার আগেই ট্রলার, লঞ্চ ও তীরে ওঠেন তাঁরা। এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১০ মিনিট আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১৩ মিনিট আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১৯ মিনিট আগে