
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদকে বরিশাল জেলা আইনজীবী সমিতি অবাঞ্ছিত ঘোষণা করেছে। একটি অনুষ্ঠানে আইনজীবীদের ‘টাউট-বাটপার’ মন্তব্য করে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে এলে আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলনে ফরহাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় তাঁর বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়ে আইনজীবী নেতারা বলেছেন, ফরহাদকে তাঁরা কোনো আইনি সহায়তা দেবেন না।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান বলেন, ‘ফরহাদ আইনজীবীদের কটূক্তি করে বলেছেন—“ওকালতি যাঁরা করেন, তাঁরা টাউট-বাটপার হয়।” এ বক্তব্যে সারা দেশের আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন। তাঁকে বরিশালের আইনজীবীরা কোনো আইনি সহায়তা দেবেন না।’
জানা গেছে, গতকাল বুধবার জেলার বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠানে ফরহাদ আইনজীবীদের নিয়ে এই মন্তব্য করেন। তিনি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য।
অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, ‘বাবুগঞ্জ উপজেলায় একটি সভায় আমি বলেছি যে আমার এলাকার একটি হত্যা মামলায় জামিন করাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম দুই লাখ টাকা নিয়েছেন। কিন্তু ওই অ্যাডভোকেট জামিন করেননি। শ ম রেজাউলের সমালোচনা করতে গিয়ে অসাবধানবশত অ্যাডভোকেট শব্দটি উচ্চারণ করেছি। এ জন্য আমি দুঃখ প্রকাশও করেছি।’
ফরহাদ পাল্টা অভিযোগ করেন, তিনি ওই কথাগুলো বলেছেন বাবুগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের একটি সভায়। একই আসনে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপ্রত্যাশী। জয়নুলের ষড়যন্ত্রে বরিশালের আইনজীবীরা এসব করছেন।

রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
৪ মিনিট আগে
কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির...
১০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলনবিল। বিগত একটি সরকার ছিল, এদিকে খেয়াল করে নাই। সেজন্য এর ঐতিহ্য হারাতে বসেছে। আমরা চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশা আল্লাহ। এখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে।
১৭ মিনিট আগে
কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে ঘটনাটি ঘটেছে।
১৯ মিনিট আগে