
বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এক শ্রমিক দলের নেতা। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু এই নোটিশ পান। উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত ওই নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
জাহিদুল ইসলাম অপু সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরে আলম ব্যাপারীকে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট দিয়েছেন। পোস্টটির সঙ্গে একটি ফটোকার্ড সংযুক্ত ছিল। এতে নূরে আলম ব্যাপারীর ছবি ব্যবহার করে তিনি ২ নম্বর কেদারপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন বলেন, একটি সংগঠনের দায়িত্বে থেকে কোনো নেতার অন্য দলের নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়া নীতি ও সংগঠন-বহির্ভূত কাজ। দলীয় আদর্শবিরোধী কাজ করায় জাহিদুল ইসলাম অপুকে নোটিশ করা হয়েছে। তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
২৮ মিনিট আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
৩২ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
৩৪ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে