
বরিশাল নগরীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মো. সুজনকে (২৪) পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয়রা তাঁকে আটক করে পিটুনি দেয়।
পরে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তবে নিহতের স্বজনেরা দাবি করেছেন, পূর্বশত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অপরদিকে ওই ঘটনায় যৌন হয়রানির শিকার শিশুর মা শনিবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি থানায় দেওয়া শিশুর মা অভিযোগে উল্লেখ করেছেন, শুক্রবার বেলা দেড়টার দিকে ভুক্তভোগীকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠান। তখন ঘরের খোলা দরজা দিয়ে ওই শিশু ভেতরে প্রবেশ করে।
এ সময় ঘরে অভিযুক্ত সুজন একা অবস্থান করছিলেন। একপর্যায়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান সুজন। তখন শিশু চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, শনিবার ভুক্তভোগীর মা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায়। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তাঁকে পিটুনি দেয় তারা।
তবে নিহত সুজনের স্বজনেরা দাবি করেছেন, পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ তুলে তাঁকে মেরে ফেলা হয়েছে। সুজন অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত। বিনা বিচারে মেরে ফেলল কেন? এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন সুজনের স্বজনেরা।
ঘটনাস্থলে যাওয়া এসআই মানিক সাহা বলেন, লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই হামিদুল ইসলাম গণপিটুনিতে সুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুজন জিয়ানগর এলাকার বাসিন্দা। পেশায় অটোচালক। এখানে ভাড়াটে হিসেবে থাকতেন।
এ ব্যাপারে থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে রয়েছে।

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে...
৯ মিনিট আগে
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
নরসিংদীর বেলাব উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরও দুই আরোহী আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে