
ঝালকাঠিতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সায়মা পারভীন নামের এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আলী ইমাম খান অনু (২৮) থানায় আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে শহরের ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডের পর ওই ছাত্রলীগ নেতা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হত্যার কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে।
পুলিশ জানায়, ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু ২০২১ সালের ২ সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর থেকে তাঁরা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকতেন।
আলী ইমাম খান অনুর বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন বলে অনু জানতে পারেন। গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে ‘স্ত্রী পরকীয়ায় আসক্ত’ লিখে স্ট্যাটাস দেন। আজ সোমবার বেলা ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অনু।
সেখানে ফেসবুকে তানহার চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনু ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অনু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে