বরিশালের বাবুগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাহজাহান ব্যাপারী (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার মুলাদী উপজেলার চাঞ্চল্যকর মনির হোসেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। জামিন পেয়ে ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি মুলাদীর কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মনির হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৬ নভেম্বর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা শাহজাহান ব্যাপারীকে গ্রেপ্তার করে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে পরিবারের সদস্যরা অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে জামিনে ছাড়া পেয়ে ছেলে মনিরের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তিনি মোটরসাইকেলের ছেলের পেছনে বসা ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলটি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ফরাজির বাড়ির সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। কিছু দূর যাওয়ার পর মনির বিষয়টি টের পান এবং বাবার কাছে ছুটে আসেন। এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শাহজাহান ব্যাপারী গুরুতর আহত হয়েছিলেন। দুর্ঘটনা স্থল সংলগ্ন একটি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, ছেলে মনির ব্যাপারীর মোটরসাইকেল থেকে হঠাৎ সড়কে পরে যান তিনি। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামে তাঁকে দাফন করা হয়।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।
১২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে সেলুনে ঢুকে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ফরহাদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে