নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বরিশালে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শেষে অশ্বিনী কুমার হল থেকে নথুল্লাবাদ পর্যন্ত পদযাত্রা করে নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন ২০২৪ সালেও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান তারা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ প্রমুখ।

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
৪ মিনিট আগে
আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪০ মিনিট আগে