
বরিশালের উজিরপুর উপজেলায় পেট্রলবোমা বিস্ফোরণের পর পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কসংলগ্ন পূর্ব ধামসার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মোল্লাবাড়ির বাগানে বেলা ২টার দিকে পেট্রলবোমা বিস্ফোরণ হয়। এতে বাগানের শুকনা পাতায় আগুন ধরে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা একই স্থান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা পাঁচটি বোমা উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
৫ মিনিট আগে
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।
৯ মিনিট আগে
বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির সংবাদটি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে জেলা পুলিশ।
১ ঘণ্টা আগে