বরিশালের মুলাদীতে ভিজিডির কার্ড দেওয়ার জন্য এক দম্পতির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যর বিরুদ্ধে। দীর্ঘদিনেও ভিজিডির কার্ড না পেয়ে ওই দম্পতি ইউপি সদস্যের কাছে টাকা ফেরত চান। এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পরিষদের সদস্য (ইউপি) ইরান সরদাররে বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেছেন। ইরান সরদার চরলক্ষ্মীপুর (কাজিরহাট) গ্রামের মৃত শুকুর সরদারের ছেলে এবং মুলাদী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
এই ঘটনায় মাছুম মোল্লার ভাই মিজান মোল্লা বাদী হয়ে আজ বুধবার দুপুরে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন। তবে ইউপি সদস্য ওই দম্পতিকে মারধরের কথা অস্বীকার করে উল্টো তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।
হাসপাতালে ভর্তি মাছুম মোল্লা জানান, ৪-৫ মাস আগে ভিজিডি কার্ডের জন্য ইউপি সদস্য ইরান সরদার তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। কিন্তু ইউপি সদস্য তাদের ভিজিডির কার্ড দেননি। পরে টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করতে থাকেন ইরান।
মাছুম মোল্লার আরও বলেন, ‘মঙ্গলবার বিকেলে স্ত্রীকে নিয়ে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে ঘুষের ৫ হাজার টাকা ফেরত চাই। তখন ইউপি সদস্য টাকা না দিয়ে আমাকে এবং আমার ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করেছেন।’
এ ব্যাপারে ইউপি সদস্য ইরান সরদার বলেন, ‘ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে মাছুম মোল্লার কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। মঙ্গলবার বিকেলে আমি বাড়িতে ছিলাম না। ওই সময় মাছুম মোল্লা ও তার স্ত্রী লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে এবং এখন মারধরের নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে এক দম্পতি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মো. হারুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ কিংবা হামলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
৮ ঘণ্টা আগে