
বরিশালে আজ বুধবার সকালে আকস্মিক কালবৈশাখীতে বিভিন্ন উপজেলায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈদের আগের দিন হঠাৎ বিদ্যুৎ-বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার সাধারণ মানুষ।
মেঘনার তীরবর্তী মেহেন্দীগঞ্জ উপজেলায় সকাল পৌনে ১০টার দিকে ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচরে হানিফ পোদ্দারের বাড়ির ওপর গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চুনারচর সরদার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।
পার্শ্ববর্তী হিজলা উপজেলায়ও ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ-সরবরাহ বন্ধ হয়ে যায়।
মুলাদীর পশ্চিম চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মাস্টার দলিল উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার পর প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে গাছপালা পড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাবুগঞ্জের চাঁদপাশা এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ঈদের সময় হঠাৎ বিদ্যুৎ না থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
পল্লী বিদ্যুতের বরিশাল অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তাফিজুর রহমান বলেন, ঝড়ের কারণে মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেহেন্দীগঞ্জের উলানিয়ায় চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এ ছাড়া পৌরসভার চুনারচর এলাকায়ও খুঁটি ভেঙে পড়েছে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবারের মধ্যে সংযোগ স্বাভাবিক করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির জানান, সকালে ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এ ছাড়া সকাল থেকে ১৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে...
২ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
১ ঘণ্টা আগে