ভালোবেসে বিয়ে করার পরও স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে। আর সেই দুঃখে নিজেই কবর খুঁড়ে তার মধ্যে ঠাঁই নেওয়ার চেষ্টা করেছেন কাবিল ফকির (৩৮) নামে এক যুবক। পরে এলাকাবাসী তাঁকে কবর থেকে উদ্ধার করে ঘরে তুলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছে, নিজে কবর খুঁড়ে, বাঁশ কেটে জীবন্ত কবরের ভেতর অবস্থান নিতে চেষ্টা চালায় ওই যুবক। কাবিল ফকির পেশায় একজন কাঠমিস্ত্রি। কয়েক বছর আগে ঈশ্বরকাঠি গ্রামের রসূল ফকিরের ছেলে মো. কাবিল ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। এর কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। তবে আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি। তবে কয়েক মাস আগে প্রথম পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আসমা তাদের তিন বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। পরে তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও ব্যর্থ হন কাবিল। আর এ কারণেই জীবন্ত কবরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কাবিল।
এদিকে খবর পেয়ে সাংবাদিকেরা গেলে কাবিল তাদের বলেন, ‘ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরে যাব। আর বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চাই না।’
এ ব্যাপারে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আবদুল হক বলেন, ‘কাবিল কিছুটা মানুষিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানা রকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।’

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১ ঘণ্টা আগে