বরিশালের আগৈলঝাড়ায় সর্বত্র আমের ম-ম গন্ধ। বাজারে আম আসতে আর বেশি দেরি নেই। তাই পাইকাররা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নসহ আশপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, লোকনা, আম্রপালিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমাণে। যদিও কয়েকটি কালবৈশাখী ঝড়ে আম পড়ে গেছে অনেক, তার পরেও গাছে গাছে রয়েছে আমের বাহার।
আমের পরিমাণ দেখে আমচাষি ও ব্যাপারীরা বেজায় খুশি। সময়মতো বৃষ্টি হওয়ায় আমের ফলন ভালো হয়েছে। আর দু-এক দিনের মধ্যেই জমে উঠবে বিভিন্ন বাজারে আমের হাট। শত শত শ্রমিক হয়ে উঠবে কর্মব্যস্ত।
উপজেলার কালুপাড়া গ্রামের আমচাষি রাকিব হোসেন জানান, বাগানগুলোতে এবার প্রচুর আম রয়েছে। যদিও ঝড়ে অনেক আম পড়ে গেছে। তার পরও আমের ফলন ভালো হওয়ায় আমচাষি ও ব্যবসায়ীরা এবার লাভবান হবেন বলে জানান তিনি।
স্থানীয় আম ব্যবসায়ী মিজানুর রহমান আকন ও তুহিন জানান, ভালো জাতের আমগাছগুলোতে আম ধরায় এবার ভালো লাভ করবেন বলে তারা আশা করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এ ছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভালো ছিল। আমচাষিরা নিয়মিত পরিচর্যা করেছেন। ফলে তারা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবেন।

মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
২৩ মিনিট আগে
শফিকুল ইসলাম বলেন, চক্রের সদস্যরা নিজেদের কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মীয় পরিচয় দিতেন। এভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো। তিনি বলেন, প্রতারণার কাজে তাঁরা
২৫ মিনিট আগে
নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করা হলে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
এমন হৃদয়বিদারক ঘটনা নজরে আসে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের। আজ শুক্রবার দুপুরে তিনি ছুটে যান শোকাহত দুই বাড়িতে। শোকাহত দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
৩৭ মিনিট আগে