বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির নেতৃত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু না করায় মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। সভাপতির হুমকিতে প্রধান শিক্ষক অভিযোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে ১০–১৫ জন প্রধান শিক্ষকের কক্ষে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি দেয়। কয়েকজন শিক্ষক এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ হবে আগামী ২১ মে। নিয়মানুযায়ী এর তিন মাস আগে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হয়। বিদ্যালয় বন্ধ ও পরীক্ষায় শিক্ষকেরা ব্যস্ত থাকায় তিনি ভোটার তালিকা প্রস্তুত করতে পারেননি। এতে ক্ষুব্ধ হন সভাপতি। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দলবলসহ কক্ষে ঢুকে তাঁকে মারধর করেছেন।
তবে সভাপতি আব্দুস সালাম বলেন, ‘প্রধান শিক্ষককে একাধিকবার তাগাদা দেওয়ার পর তিনি উদ্দেশ্যমূলকভাবে ভোটার তালিকা করেননি। যে কারণে ২১ মে মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কমিটি করা যাচ্ছে না। রোববার এসব বিষয় নিয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলার সময়ে প্রধান শিক্ষকের সঙ্গে তর্কাতর্কি হয়েছে।’
এ মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, প্রধান শিক্ষক ফোনে তাঁকে বিষয়টি জানিয়েছে। তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে