বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে করা একটি সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় পাথরঘাটার ৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। লিটন হাওলাদার নামে এক ব্যক্তি বাদীয় হয়ে এই মামলা দায়ের করেন।
আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।
মামলার আসামিরা হলেন- সংবাদ সম্মেলনকারী আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম ওরফে কাজী রাকিব, কালবেলার পাথরঘাটা প্রতিনিধি আল আমিন ফোরকান, মোহনা টেলিভিশনের পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা ও অলি উল্লাহ।
জানা গেছে, আল মামুন নামে এক প্রবাসী ভুক্তভোগী আসমার স্বামী মনিরকে সৌদি আরব নিয়ে যান। এরপর থেকে আসমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় মামুনের। পরে মামুন দেশে এসে আসমাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেয়। আসমা এই প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামী মনিরকে সৌদি আরবে বসে মামুনের লোকজন জিম্মি করে নির্যাতন করে আসমাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে।
পরে মামুন দেশে এসে সৌদি আরবে জিম্মি রাখা মনিরকে হত্যা করার ভয় দেখিয়ে আসমাকে এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে আসমাকে তালাক দিতে মনিরকে দেশে পাঠায় মামুন। মনির তার স্ত্রী আসমাকে তালাক না দেওয়ায় বিভিন্ন জেলায় মনির ও আসমার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করায় আল মামুন।
এর একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন মনির। এতে অতিষ্ঠ হয়ে গত ৮ ফেব্রুয়ারি পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আসমা।
এই সংবাদ সম্মেলনের জের ধরে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করান আল মামুন। আল মামুন দেশে না থাকায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তার চাচাতো ভাই লিটন হাওলাদারকে দিয়ে বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলা করান।
এ দিকে পাথরঘাটার তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ভুক্তভোগীরা প্রেসক্লাবে এসে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করবেন। তা সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে প্রচার করবেন। যদি সাংবাদিকরা ভুক্তভোগীদের অভিযোগ প্রকাশ করে মামলার শিকার হন তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? অতি শিগগিরই এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি মাসের ৪ তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পাথরঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।’

গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
৫ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৮ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১২ মিনিট আগে
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
১৫ মিনিট আগে