
বরগুনায় এক পথশিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন মোসলেম (৬৫) নামের এক বৃদ্ধ। তাঁর বিরুদ্ধে অসুস্থ ওই শিশুকে হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার সাত দিন পর গতকাল শুক্রবার রাতে পুলিশ শিশুটিকে হাসপাতালের পঞ্চমতলা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় রাতে বরগুনা পৌর শহরের নয়াকাটা এলাকার ভাড়াবাসা থেকে অভিযুক্ত মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা ভিক্ষা করেন, মা মানসিক প্রতিবন্ধী। তারা বরগুনা শহরে ভাসমান অবস্থায় জীবন যাপন করে। আর হাসপাতাল এলাকায় মোসলেম ঝালমুড়ির ব্যবসা করেন। ৭ মার্চ ওই পথশিশুকে চকলেটের লোভ দেখিয়ে একটু দূরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মোসলেম। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন শিশুটিকে মোসলেম বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসকেরা তাকে চিকিৎসা দেন। তবে অভিযোগ রয়েছে, মোসলেম হাসপাতালের স্টাফদের সঙ্গে যোগসাজশে শিশুটিতে হাসপাতালে ভর্তি না করে একটি কক্ষে রেখে চিকিৎসা দেন। কিন্তু বিষয়টি গোপন থাকেনি।
খবর পেয়ে পুলিশ গতকাল রাতে হাসপাতালের পঞ্চমতলার একটি কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করেছে। এ সময় শিশুটির সঙ্গে তার ছোট বোন ছিল। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে। পরে শিশুটি নিজেই অভিযুক্ত মোসলেমকে শনাক্ত করেছে। অভিযুক্ত মোসলেমের বাড়ি বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যান মোসলেম। কিন্তু রেজিস্ট্রার খাতায় নাম তোলেননি। হাসপাতালের একটি চক্রের যোগসাজশে পঞ্চমতলার একটি কক্ষে লুকিয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মোসলেমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তাঁকে জেলাহাজতে পাঠানো হবে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে অভিযান চালিয়ে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করি। শিশুটির দেওয়া তথ্যানুসারে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করি। তাদের মধ্যে মোসলেম নামের এক বৃদ্ধকে শিশুটি শনাক্ত করেছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, হাসপাতালের কোনো স্টাফ এতে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম নাজমুল আহসান বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ভর্তি ছাড়া কোনোক্রমেই রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া যাবে না। এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে