
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার ভোর পেরিয়ে ঝলমলে রোদ নিয়ে সূর্যের দেখা মিলেছে। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। রোদ ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ করা গেছে।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, ঠান্ডাজনিত জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেশি দেখা যাচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে রোগীর সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যাদের বেশির ভাগ শিশু ও প্রবীণ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুব আলম জানান, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, সর্দি-জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়সী ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি সবাইকে গরম কাপড় ব্যবহার, সকাল ও সন্ধ্যায় অপ্রয়োজনে বাইরে কম বের হওয়া এবং গরম পানি পান করার পরামর্শ দেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে পঞ্চগড়ের তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ করা গেছে। গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১২ দশমিক ২ ডিগ্রি, সোমবার ১২ ডিগ্রি এবং রোববার ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের তাপমাত্রার ঘরে পড়ে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে