Ajker Patrika

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৪: ৩৫
গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি
উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠু। ছবি: সংগৃহীত

নারীদের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বরিশালের উজিরপুরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার রাতে উজিরপুর উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় তাঁকে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ক্ষুব্ধ লোকজন তাঁকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত