
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স তাঁর (মোস্তাফিজ) নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
আইপিএল ইতিহাসে একমাত্র ম্যাচ মাশরাফি খেলেছেন ২০০৯ সালে। তবে বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়কের নাম আইপিএলের সঙ্গে জড়িয়ে এক ম্যাচ খেলার কারণে নয়। আইপিএলের লোগো যে ব্যাটারের শট দেখানো হয়েছে, সেটা তাঁর শটের অনুকরণে করা হয়েছে বলে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। জুনায়েদ গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। পাকিস্তানের বাঁহাতি পেসারের ভিডিওতে আকাশ চোপড়াকে বলতে শোনা গেছে, ‘আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো আইপিএলের লোগো কার শটের অনুকরণে করা? অনেকে এবি ডি ভিলিয়ার্সের নাম বলবেন। আসলে তা নয়। মাশরাফি বিন মর্তুজার শটের অনুকরণে আইপিএলের লোগোটা করা হয়েছে।’

ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে জুনায়েদ আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুটা সামনে নিয়ে এসেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জুনায়েদ লিখেছেন, ‘আমার ধারণা ভারতীয় ক্রিকেট বোর্ড এই লোগো (আইপিএলের লোগো) সরিয়ে ফেলবে যেভাবে মোস্তাফিজকে তারা সরিয়ে ফেলেছে। মাশরাফি মর্তুজার শট থেকে অনুপ্রাণিত হয়ে লোগোটি তারা বানিয়েছিল।’ আইপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন মোস্তাফিজ। ১৬ ডিসেম্বর নিলাম থেকে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হলেন মোস্তাফিজ।
যে কলকাতা মোস্তাফিজকে নিলাম থেকে কেনার ২০ দিনের মাথায় ছেঁটে ফেলেছে, সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই ২০০৯ সালে মাশরাফি খেলেছিলেন। জোহানেসবার্গে ডেকান চার্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৫৮ রান খরচ করেও কোনো উইকেট পাননি মাশরাফি। কলকাতার হয়ে সাকিব আল হাসান, লিটন দাসও খেলেছিলেন। আর মোস্তাফিজকে বাদ দেওয়ার পর কলকাতার ফেসবুক পেজে দেখা যাচ্ছে একের পর এক ‘অ্যাংরি রিঅ্যাকশন’। পাশাপাশি নেতিবাচক মন্তব্য তো রয়েছেই। ২৬ মার্চ শুরু হবে ১৯তম আইপিএল। একই দিনে মাঠে গড়াবে ১১তম পিএসএল।

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
১ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৪ ঘণ্টা আগে