
ভারতের আসাম রাজ্যে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৪ টা ১৭ মিনিটের দিকে সংঘটিত এই ভূমিকম্প বাংলাদেশের উত্তরাংশের জেলাগুলোতে বেশ শক্তভাবেই অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আসামের মরিগাওঁ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সকালে আসাম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্রধান সংস্থা জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভোর ৪টা ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল অসমের মরিগাঁও জেলার কাছে।
এনসিএস-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।
মরিগাঁও এবং পার্শ্ববর্তী জেলাগুলোসহ মধ্য আসামের বিভিন্ন স্থানে তীব্র কম্পন অনুভূত হয়েছে। কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার মধ্যেই আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থলটি কপিলী ফল্ট লাইনে অবস্থিত, যেখান থেকে অতীতেও বেশ কয়েকবার ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অসমসহ সমগ্র উত্তর-পূর্ব ভারত দেশের সবচেয়ে সংবেদনশীল ভূমিকম্প প্রবণ অঞ্চলের (সিসমিক জোন) অন্তর্ভুক্ত।
এদিকে, এই ভূমিকম্পের তীব্রতর বেশ খানিকটা টের পাওয়া গেছে বাংলাদেশের উত্তরাংশের জেলাগুলোতেও।জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা মেহজাবিন আতিয়া জানান, আজ সোমবার ভোর পাঁচটার (স্থানীয় সময়) একটু আগে প্রবলভাবে দুলে ওঠে সবকিছু। তবে অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় খুব বেশি টের পায়নি।

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর আভাস। চৈত্রের পর এসেছে নতুন বছরের প্রথম মাস বৈশাখ। তবে আবহাওয়ার পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত ঝড়-বজ্রবৃষ্টির তেমন দেখা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী বয়ে গেলেও তাপমাত্রা কমেনি। উল্টো বাড়ছে। রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলা রয়েছে তাপপ্রবাহের কবলে।
৬ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের গরমের পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী আঘাত হানে। আজও ঢাকাসহ ৬টি বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৫ দিনের আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা...
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়ার...
২ দিন আগে
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ওপরে তাপপ্রবাহ বইছে, তবে সিলেট, ময়মনসিংহ অঞ্চলে প্রতিদিনই বৃষ্টি ঝরছে। গতকালও ময়মনসিংহ জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে।
৩ দিন আগে