
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ। তাঁদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তাঁরা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামের একটি জাহাজভাঙা কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না জানান, রোববার দুপুরে কাটিংয়ের জন্য কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই জাহাজ থেকে মালামাল লুটের উদ্দেশ্যে কারখানায় হানা দেয়। এ সময় দায়িত্বরত দুই নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আজ সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রমজান মাসের শুরুতেই মানিকগঞ্জের ঘিওরে লেবুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যে উপজেলায় ব্যাপক লেবু উৎপাদন হয়, সেখানেই এখন দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রান্তিক চাষিরা বলছেন, মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ী চক্রের কারণে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন...
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও সীমানাপ্রাচীর সংস্কার এবং উপজেলা পরিষদের নির্বাচন দপ্তরের পাশে প্রবেশপথে দেয়াল ও ফটক নির্মাণে তিনটি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
রেললাইনঘেঁষা বস্তি। সেখানে মাদকের রমরমা কারবার। থানায় খবর দিলে পুলিশ বলে এটা রেলওয়ে থানার কাজ। আর রেলওয়ে থানা দায় এড়ায় মেট্রোপলিটন পুলিশকে দেখিয়ে। পুলিশের ঠেলাঠেলিতে সেখানে বাড়ছিল মাদক কারবারির সংখ্যা। ফলে বস্তির মাদক কারবার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী।
৫ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে শতাধিক কোচ। এগুলোর মধ্যে অধিকাংশই ব্রডগেজ লাইনের ঢাকা থেকে ভিন্ন ভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনের কোচ। চাকা সংকটের কারণে এগুলো মেরামত করা যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে