
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ঢাকা-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ইট ও বালু ব্যবসায়ী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশ দখল করে ইট ও বালু রেখে ব্যবসা করে আসছিলেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পেয়ে নোয়াখালী-ঢাকা মহাসড়কের বেগমগঞ্জ হেলিপ্যাড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।
৫ ঘণ্টা আগে
বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।
৫ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চিংড়ি চাষের মৌসুমে রেণুর তীব্র সংকট দেখা দিয়েছে। এপ্রিল, মে ও জুন–এই তিন মাস ঘেরে রেণু ছাড়ার মৌসুম। কিন্তু এরই মধ্যে আড়াই মাস পার হতে চললেও চাষিরা চাহিদার বিপরীতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রেণু সংগ্রহ করতে পেরেছেন।
৫ ঘণ্টা আগে