
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ, অনেক বেশি রোগী। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডরে-বারান্দায় অনেক রোগী। পুরোনো ভবনেও অনেক রোগী। সেখানকার ফ্লোরেও রোগী রয়েছে। এ হাসপাতালে রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে, সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়।’
আজ বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যানসার হাসপাতাল এবং শেবাচিম হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বরিশাল শেবাচিম হাসপাতালসহ দেশের আট বিভাগের পুরোনা হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বরিশালের এই হাসপাতাল ঘুরে যা বুঝলাম তাতে এখানে এক হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি বেড দরকার হবে। এর পুরোনো অবকাঠামো দিয়েও চলবে না, নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।’
তিনি শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিভাগীয় ক্যানসার হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণকাজেরও পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামে একজন চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় পিকআপের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক আরাফাত (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০)।
৮ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৬ ঘণ্টা আগে