বরগুনার বামনায় আফিফা নামে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তাকে ফিরে পেতে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকার কাছে এই তথ্য নিশ্চিত করেছেন শিশুটির বাবা ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের মো. স্বপন আহম্মেদ।
স্বপন আহম্মেদ বলেন, ‘আমার মোবাইল ফোনে কিছু সময় পূর্বে একটি নম্বর থেকে কল আসে। আমাকে ২০ হাজার টাকা নিয়ে খোলপেটুয়ায় আসতে বলা হয়েছে। টাকা দিলে আমার মেয়েকে ফেরত দেবে—এমনটি জানিয়েছে অপহরণকারীরা।’
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই গ্রাম থেকে ৪টি শিশু নিখোঁজ হয়। এর মধ্যে দুটি শিশুকে বাড়ির অদূরে সড়কে পাওয়া গেছে। তবে স্বপন আহম্মেদের দুই শিশুসন্তান আফিফা (৭) ও আহাদকে (৪) তখনো পাওয়া যায়নি। বিকেলের দিকে শিশু আহাদকে বামনা লঞ্চঘাট এলাকায় পাওয়া গেলেও তার বড় বোন আফিফাকে অপহরণকারী নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীনভাবে ওই গ্রামে কয়েক দিন ধরে ঘুরে বেড়ানো অজ্ঞাত পরিচয় এক নারী এই চার শিশুকে অপহরণ করেছে। ৩ জনকে রেখে গেলেও আফিফাকে নিয়ে পালিয়ে যায়।
স্বপন আহম্মেদ বলেন, ‘আজ বিকেলে খবর পাই আমার ছেলেকে বামনা লঞ্চঘাটে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে বিষয়টি বামনা থানার ওসিকে জানিয়েছি।’
বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিখোঁজ সন্দেহে একটি সাধারণ ডায়েরি করেছি। তদন্ত করার পর নিয়মিত মামলা নিয়ে আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। আশা করি শিশুটি উদ্ধার হবে।’

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৪২ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে